ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
নেছারাবাদে ইয়াবা গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার এক গাঁজাসেবীর জেল ও জরিমানা
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Monday, 13 July, 2026, 5:34 PM

নেছারাবাদে ইয়াবা গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার এক গাঁজাসেবীর জেল ও জরিমানা

নেছারাবাদে ইয়াবা গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার এক গাঁজাসেবীর জেল ও জরিমানা

নেছারাবাদে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত  উপজেলা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে মাদকসহ ও তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মাদকসহ গ্রেফতারকৃতরা হলো ছারছিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫) ও জগৎপট্টি গ্রামের বাদল হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২২)।

 এদের নিকট থেকে যথাক্রমে ৫০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদকসেবীরা হলো আদর্শ বয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে শাহেদ (২০),একই এলাকার মো. বাদল মিয়ার ছেলে মো. শাহাজাদা (১৬) ও  মধ্য করফা গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে মো. জাকারিয়া (২০)। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে গত রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাঁজা সেবনের দায়ে পশ্চিম সোহাগদল গ্রামের মো. সাইফুল ইসলাম আরিফ নামে এক যুবককে ৬ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status