ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপির দীপেন দেওয়ান
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Monday, 13 July, 2026, 5:00 PM

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপির দীপেন দেওয়ান

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপির দীপেন দেওয়ান

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে এমপির ত্রাণ বিতরণ রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার ফলে ক্ষতিগ্রস্তদের জন্য এমপি অ্যাডভোকেট দীপেন দেওয়ান ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সোমবার দুপুর ১২টায় তিনি রাঙামাটির বাঘাইছড়ি সদরে পৌঁছান।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এর পর বাঘাইছড়ির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভূট্টো এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

দীপেন দেওয়ান জানান, সরকার পার্বত্যাঞ্চলের বন্যা কবলিত মানুষদের প্রতি প্রতিনিয়ত নজর রাখছে। ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সড়ক ও কালভার্টগুলো মেরামত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status