|
উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চলাচল ব্যাহত হতে থাকে। একপর্যায়ে কামারপাড়া, আব্দুল্লাপুর, স্টেশন রোডসহ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গগামী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। ![]() ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেলের দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যার পর আবারও বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় যানজট অব্যাহত থাকায় অনেক যাত্রীকে সড়কেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ‘ব্রয়লার মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগ এবং বন্যা পরিস্থিতির মধ্যেও সারা দেশে পরীক্ষা স্থগিত না করায় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের প্রভাবেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও উত্তরবঙ্গগামী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
