ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আত্মহত্যা করা ক্রিকেটারের পরিবারকে মুশফিকের সমবেদনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2020, 4:09 PM

আত্মহত্যা করা ক্রিকেটারের পরিবারকে মুশফিকের সমবেদনা

আত্মহত্যা করা ক্রিকেটারের পরিবারকে মুশফিকের সমবেদনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টিমে সুযোগ না পাওয়ায় সজীবুল ইসলাম সজীব (২২) নামে অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আত্মহত্যা করেছেন।

আর এই বিষয়টি মেনে নিতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে তিনি ক্রিকেটারদের প্রতি এমন কাজ করার আগে পরিবার এবং প্রিয়জনদের সম্পর্কে চিন্তাভাবনা করতে অনুরোধ করেছেন।

মুশফিক তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সজিবের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ক্রিকেট শুধু একটি খেলা। তবে মনে রাখতে হবে, ক্রিকেটের বাইরেও জীবন রয়েছে। দেশের একজন সম্ভাব্য প্রতিভাবান ক্রিকেটারের আত্মহত্যার কথা শুনে গভীরভাবে দুঃখ পেলাম।

যাই হোক, আমি সবাইকে অনুরোধ করি যে এই জাতীয় কাজ করার আগে আমাদের পরিবার এবং প্রিয়জনদের সম্পর্কে চিন্তাভাবনা করুন। আত্মহত্যা কোনো সঠিক পথ নয়, আল্লাহ আমাদের জন্য সমস্ত পরিকল্পনা করেছেন এবং তার পরিকল্পনায় আমাদের বিশ্বাস করা উচিত।

বিদেহী আত্মা ও তার পরিবারের জন্য দোয়া রইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অল্প সময়েই চলে গেছে

জানা যায়, সাম্প্রতিক সময়ে সজীব বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অংশগ্রহণের জন্য সব পরীক্ষাও দিয়েছিলেন তিনি। গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করা হয়। ওই তালিকায় তার নাম না থাকায় হতাশ হয়ে পড়েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status