ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপার কম্পিউটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2026, 12:12 PM

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপের ১০০ ম্যাচ শেষ হলো। রোমাঞ্চ, শিহরণ, নাটকীয়তা, অঘটনের কমতি ছিল না। ঘটন-অঘটনের বিশ্বকাপ থেকে ৪৪ দল বিদায় নিয়েছে, এই আসর এখন চার দলের টুর্নামেন্ট। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড খেলবে সেমিফাইনালে। 

শেষ চারটি আসরের মধ্যে তিনটির বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা। ইংল্যান্ড প্রথম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। 

দীর্ঘ ৬০ বছরের খরা ঘোচানোর আশা ও অপেক্ষায় তারা। ১৯৭০ ও ১৯৯০-এর পর এ নিয়ে তৃতীয়বার চার সেমিফইনালিস্টের সবাই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন।

অপটা সুপারকম্পিউটার এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের মধ্যে ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছে। কম্পিউটারের বিশ্লেষণে ফ্রান্সের ফাইনালে খেলার সম্ভাবনা ৫৭.০৭ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। 

দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ৪২.০৩ শতাংশ সম্ভাবনা তাদের ফাইনালে খেলার। আর লা রোহাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.০৪ শতাংশ। 

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও ফাইনালে জিতবে, সেই সম্ভাবনা ২০.০৬ শতাংশ। আর মেসিদের ফাইনালে খেলার সম্ভাবনা ৪৯.০১ ভাগ। 

তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডকে নিয়ে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, হ্যারি কেইনদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ২১.০৯ শতাংশ এবং তারা ফাইনালে খেলবে, সেই সম্ভাবনা শতকরা ৫০.০৯ ভাগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status