ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
রাজধানীর সড়কে জলাবদ্ধতা, হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2026, 12:15 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 July, 2026, 12:28 PM

রাজধানীর সড়কে জলাবদ্ধতা, হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের

রাজধানীর সড়কে জলাবদ্ধতা, হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের

রাজধানীতে গত কয়েক দিন ধরে বৃষ্টি ঝরছে। এতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবার ( ১৩ জুলাই) ও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে গন্তেব্যে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কের নিচু স্থানসমূহে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।আজকেও সকাল থেকেই বৃষ্টি ঝরছে। 

এতে জানানো হয়, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকেই  কিছুটা জলাবদ্ধতা রয়েছে। যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

বনানী/কাকলী অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্প প্রান্তে  হালকা পানি জমেছে।

যান চলাচল কিছুটা ধীর। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে রয়েছে। ফলে মিরপুর ডিওএইচএস এবং কালশী হতে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীরগতিতে চলাচল করতে পারছে।

যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার কারণে এবং ঢাকা ওয়াসার পাইপলাইনিং কাজের জন্য যান চলাচলে ধীরগতি রয়েছে।

পুলিশের বার্তায় বলা হয়, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে।

যার ফলে উল্লিখিত সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হতে পারে। এমতাবস্থায় সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করা এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status