ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 July, 2026, 1:04 PM

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন?

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন?

শেষ আটের লড়াই শেষ। বিশ্বকাপে এবার ফাইনালিস্ট খোঁজার লড়াই। এ লড়াইয়ে টিকে আছে চার দেশ—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তাদের দুটি দল লড়বে শিরোপার মঞ্চে।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন।

একদিন পর ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে উঠেছে ইংল্যান্ড। স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি: 

১৫ জুলাইফ্রান্স বনাম স্পেনসময়: বাংলাদেশ সময় রাত ১টাভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৬ জুলাইআর্জেন্টিনা বনাম ইংল্যান্ডসময়: বাংলাদেশ সময় রাত ১টাভেন্যু: আটলান্টা স্টেডিয়াম।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status