|
হাম: একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১২২
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাম: একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১২২ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৩ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। গেল ২৪ ঘণ্টায় আরো ৮৬৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৩১ জন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি সবচেয়ে বেশি, ৩১৯ জন। এর পরেই আছে, চট্টগ্রাম বিভাগ, ১৯৫ জন। এছাড়া বরিশাল বিভাগে ১২৮, সিলেটে ৫৪, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৭, রাজশাহীতে ২৪ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ২৭, তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
প্রাকৃতিক বিপর্যয়, প্রাতিষ্ঠানিক অনমনীয়তা ও রাষ্ট্রীয় উদাসীনতা: দুর্যোগে এইচএসসি পরীক্ষা এবং বিপন্ন ছাত্র-নিরাপত্তা
সংসদ ভবনের সামনে থেকে আন্দোলনরতদের পিটিয়ে সরাল পুলিশ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
