ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাপিয়ার বাড়ি ফেরা হলো না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:12 PM

পাপিয়ার বাড়ি ফেরা হলো না

পাপিয়ার বাড়ি ফেরা হলো না

ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তবে পড়ে বাড়ি ফেরার পথে পাপিয়া আক্তার (৮) নামে এক শিশু ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মারা যায়। আজ রবিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন চালকসহ অটোরিকশা আটক করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্ব পাড়া গ্রামের হাইদুল ইসলামের মেয়ে পাপিয়া আক্তার স্থানীয় মসজিদের মক্তবে আরবি পড়ে। রবিবার সকাল ৮টার দিকে মক্তব ছুটির পর পাপিয়া অন্য শিশুদের মতো সড়ক পার হয়ে বাড়ি ফেরার সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয় এবং রিকশার চাকা পাপিয়ার বুকের ওপর দিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন চালকসহ ঘাতক অটোরিকশাটি আটক করে ও গুরুতর আহত পাপিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়।

স্থানীয় একজন বলেন, গফরগাঁওয়ের ব্যাটারিচালিত কোনো রিকশা-গাড়ির চালকের প্রশিক্ষণ বা ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এ জন্যই এরা বেপরোয়াভাবে চালায় ও মানুষ মারে। এ ব্যাপারে প্রশাসনেরও মাথাব্যথা নেই।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status