|
চলন্ত অটোরিকশা থেকে পড়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার আহত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() চলন্ত অটোরিকশা থেকে পড়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার আহত সাফা আক্তারের পিতা রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান বলেন, হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।” এদিকে এলাকাবাসী জানান, সড়কে চলাচলের সময় শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে অটোরিকশায় যাতায়াতের সময় অভিভাবক ও চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
