ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজারহাটে ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত
আসাদুর রহমান রাজারহাট
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 1:45 PM

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজারহাটে ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজারহাটে ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত

সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একযোগে ভূমি সেবা সহজীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি ভূমি মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।

ভূমি মন্ত্রণালয়ের সহোযোগিতায় সোমবার ১৯ মে  উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তানজিলা তাসনিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামিউর রহমান,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ রাজারহাট উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক অ্যাভোকেট শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন,জামায়াতে ইসলামের আমির কফিল উদ্দিন 

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারন সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, রাজারহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,রওশন,হাফিজুর সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনগণের জন্য দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তানজিলা তাসনিম ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, এটি কড় পরিশোধ করার উপযুক্ত সময় যারা সময় মত কড় পরিশোধ করবে তাদেরকে শ্রেষ্ট করদাতার পুরস্কার প্রদান করা হবে। তিনি আরো বলেন ভূমি সংক্রান্ত কোন সমস্যা থাকলে ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। ভূমি মেলার মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও সহায়তা প্রদান করা হবে। এতে ভূমি সংক্রান্ত সেবায় ভোগান্তি কমবে এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status