|
আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন। সহকারী সেটেলমেন্ট অফিসার বসিরউদ্দীন। রউপ-সহকারী সেটেলমেন্ট অফিসার রেজাউল করিম। আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নূরজামাল খসরু। পৌর বিএনপি'র সভাপতি রবিউল হক রিপন। উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো:মনিরুজ্জামান মনির। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে আগত ভূমি অফিসের তহসীলদারবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, শিক্ষক, সুধী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এ মেলায় শত:স্ফুর্থ ভাবে অনুষ্ঠানে অংশ নেন। মেলার বিশেষ আকর্ষণ ছিল, উদ্বোধন শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি প্রর্দক্ষিণ করে। পরবর্তীতে মেলা প্রাঙ্গণে ভূমি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং সাধারণ নাগরিকদের জন্য ভূমি বিষয়ক নামজারির (মিউটেশন) উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। মেলা কর্তৃপক্ষ থেকে জানা যায় , ৩ দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ডিজিটাল ভূমি সেবার নানা তথ্য ও সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
