ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিচালক বলেন শারীরিক সম্পর্ক রাখলে গ্ল্যামারের দুনিয়ায় নাম হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:13 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 September, 2020, 2:37 PM

পরিচালক বলেন শারীরিক সম্পর্ক রাখলে গ্ল্যামারের দুনিয়ায় নাম হবে

পরিচালক বলেন শারীরিক সম্পর্ক রাখলে গ্ল্যামারের দুনিয়ায় নাম হবে

এবার মিটু অভিযোগে বিদ্ধ বলিউডের নামি নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঙালি অভিনেত্রী পায়েলের বিস্ফোরক দাবিতে তুলকালাম শুরু হয়েছে হিন্দি সিনেমার আঙিনায়। অনুরাগের বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্যও চেয়েছেন বিষয়টির ব্যাপারে সঠিক পদক্ষেপের জন্য।

টেলিভিশন ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পায়েল। ‘পটেল কি পঞ্জাবি শাদি’ নামক বলিউড ছবিতেও কাজ করেছেন এ অভিনেত্রী।


শনিবার একটি ট্যুইটে তিনি লিখেছেন, খুব বাজেভাবে অনুরাগ কাশ্যপ আমাকে জোর করেছিলেন। পিএমও ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি এর বিরুদ্ধে পদক্ষেপ করুন এবং দেশকে দেখান যে এমন একজন সৃজনশীল মানুষ আসলে কতোটা শয়তান। আমি জানি এরপর আমার নিরাপত্তায় টান পড়বে। দয়া করে সাহায্য করুন।

তিনি আরো বলেন, অনুরাগ আমায় বলেন, প্রত্যেক অভিনেত্রীরই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে। বিষয়টি খুবই সাধারণ। সেই সকল অভিনেত্রীদের ফোন করলেই তারা ছুটে চলে আসবে। আমি যখন ওকে বলি আমি স্বাচ্ছন্দ নই, তবুও উনি আমায় বলেন, শারীরিক সম্পর্ক রাখলে গ্ল্যামারের দুনিয়ায় আমার নাম হবে।

এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ট্যুইট করেছেন। সেখানে পায়েল ঘোষের ট্যুইটকে রেখে তাকে বিস্তারিত অভিযোগ জানানোর আবেদন করেছেন তিনি। একইসঙ্গে জাতীয় মহিলা কমিশনকে পদক্ষের করার কথাও বলেছেন।

তবে এ বিষয়ে অনুরাগ ক্যাশপ এখনো পর্যন্ত মুখ খুলেননি।

               

সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status