ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছোট বোনকে বাদ দিয়ে বড় বোনের সঙ্গে চুক্তি করেন নির্মাতা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 May, 2026, 3:36 PM
সর্বশেষ আপডেট: Sunday, 17 May, 2026, 3:40 PM

ছোট বোনকে বাদ দিয়ে বড় বোনের সঙ্গে চুক্তি করেন নির্মাতা!

ছোট বোনকে বাদ দিয়ে বড় বোনের সঙ্গে চুক্তি করেন নির্মাতা!

ভারতের দক্ষিণী সুপারস্টার রাম চরণের বহুল প্রতীক্ষিত সিনেমা পেড্ডি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এরইমধ্যে সিনেমাটির কাস্টিং নিয়ে এক চমকপ্রদ তথ্য ফাঁস করলেন পরিচালক বুচি বাবু সানা।

সিনেমাটিতে আচিয়াম্মা নামক একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রের জন্য জাহ্নবী কাপুরকে অফিশিয়ালি চুক্তি করানোর আগে, এই চরিত্রের প্রস্তাব পৌঁছেছিল কাপুর পরিবারেরই অন্য এক সদস্যের কাছে। তিনি আর কেউ নন, জাহ্নবীর ছোট বোন খুশি কাপুর।
 
সম্প্রতি এম নাইন সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বুচি বাবু সানা জানান, একদম শুরুর দিকে তিনি সিনেমার চিত্রনাট্যটি খুশি কাপুরকে শুনিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পর পরিচালকের মনে হয়, খুশি এই চরিত্রের মানসিক গভীরতা এবং শারীরিক চাহিদার সঙ্গে খাপ খাচ্ছেন না।

স্মৃতিচারণ করে পরিচালক বলেন, আমি প্রথমে খুশি কাপুরকে গল্পটি শুনিয়েছিলাম। কিন্তু ওকে সামনাসামনি দেখার পর বুঝতে পারি যে, এই চরিত্রের তুলনায় খুশি অনেকটাই ছোট বা কমবয়সী।

এবার ভাবুন, একই বাড়িতে বড় বোন আর ছোট বোন থাকে। সেখানে ছোট বোনকে বাদ দিয়ে বড় বোন জাহ্নবীকে সেই চরিত্রেরই চিত্রনাট্য শোনানো কতটা অস্বস্তিকর! আমার নিজেরই খুব খারাপ লাগছিল। তাই আমি পরে জাহ্নবীকে জিজ্ঞাসা করেছিলাম, খুশি এই কারণে মনে কষ্ট বা কোনো আঘাত পায়নি তো?

পরিচালক আরও বলেন, খুশিকে কেন আমি বাদ দিয়েছিলাম, তার কারণও আমি বুঝিয়ে বলি। আমি খুশির দিকে তাকিয়ে স্রেফ ‘হাই’ বলেছিলাম এবং জানিয়েছিলাম- আমি তোমাকে এই সিনেমায় নিতে পারছি না বরং তোমার দিদিকে আমার প্রয়োজন। সিনেমার খাতিরে এবং এর ভালোর জন্য এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আসলে প্রথম থেকেই আমার মনে হয়েছিল, এই চরিত্রটিতে জাহ্নবীকে সবচেয়ে ভালো মানাবে। এমনকি আমি যখন অন্যদেরও গল্প শোনাচ্ছিলাম, তখনও মনে মনে জাহ্নবীকেই ওই চরিত্রে কল্পনা করছিলাম।

উল্লেখ্য, পেড্ডি  সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বাঁধছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। ২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা হিসেবে ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

আশির দশকের অন্ধ্রপ্রদেশের এক গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটিতে স্পোর্টস ড্রামার পাশাপাশি থাকবে ভরপুর অ্যাকশন। মূলত ক্রিকেট এবং ভারতীয় ঐতিহ্যবাহী কুস্তির মেলবন্ধনকে কেন্দ্র করেই আবর্তিত হবে এর গল্প।

রাম চরণ ও জাহ্নবী কাপুর ছাড়াও এই হাই-ভোল্টেজ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জগপতি বাবু ও দিব্যেন্দুকে। এছাড়া কন্নড় সুপারস্টার শিব রাজকুমার এই সিনেমায় একটি অত্যন্ত আকর্ষণীয় ক্যামিও চরিত্রে হাজির হবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status