|
বাঘাইছড়িতে বাঘাইহাট জেনের উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে বাঘাইহাট জেনের উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ক্যাম্প কমান্ডার, সেনাসদস্য, বঙ্গলতলী ও রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং ৩০ জন হেডম্যান-কারবারিসহ মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ক্যাম্প কমান্ডার উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত চান। এ সময় উপস্থিত কারবারিরা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বঙ্গলতলীর কারবারি জানান, সেনাটহলের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। রুপকারী ইউনিয়নের প্রতিনিধি সাম্প্রতিক বন্যা-পরবর্তী সময়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া এলাকায় চাঁদা আদায় কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারছেন বলে বি-ব্লকের কারবারি উল্লেখ করেন। সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিরও ভূয়সী প্রশংসা করেন ভাল্লুকমারার প্রতিনিধি। সম্মেলনে ক্যাম্প কমান্ডার এলাকার এসএসসি পরীক্ষায় কৃতকার্য ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ওই অনুষ্ঠানে বাঘাইহাট জোনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান করবেন। সকাল ১১টা ৩০ মিনিটে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলনের সমাপ্তি ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
