ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 18 May, 2026, 8:50 PM

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। 

১৮ মে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস রিলিজে জানানো হয়,আজ বিকাল আনুমানিক সাড়ে ০৫ টার দিকে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটা মোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২) নামের এক নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজা (যার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১ জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।  উক্ত ঘটনায় চিলমারী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status