ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপজেলা সদরের মূল সড়ক বেহালে, সংস্কারের দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:14 PM

উপজেলা সদরের মূল সড়ক বেহালে, সংস্কারের দাবি

উপজেলা সদরের মূল সড়ক বেহালে, সংস্কারের দাবি

নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুরের উপজেলা গেইট থেকে কপালরি মোড় হয়ে ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের একেবারে  অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে।

সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী ও বিভিন্ন দপ্তরে সেবা নিতে আশা মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এ অবস্থায় এ পথ দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন ও হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই চলন্ত যানবাহনের চাকার নিচ থেকে ছিটকে আসা নোংরা পানিতে পথচারীদের পরনের  কাপড় নষ্ট হচ্ছে। ঘটছে নিয়মিত দুর্ঘটনা। উপজেলার বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার হলেও এই সড়কটি কারো নজরে আসছে না বলে অভিযোগ করছেন অনেকেই।

সড়কটিতে নিয়মিত চলাচলকারী একটি বাসের চালক আব্দুল করিম জানান, এই উপজেলার অন্যান্য সড়ক বহুবার মেরামত করা হলেও উপজেলা সদর নিতপুরের উপজেলা গেট থেকে কপালরি মোড় হয়ে ব্রিজ পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও মেরামত হয়নি। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কের বিভিন্ন স্থানে হাজারো গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটি  একেবারে বেহালে থাকার কারণে সামান্য রাস্তার জন্য অনেক সময় লেগে যাচ্ছে। পাশাপাশি গাড়িও চালাতে হচ্ছে ধীরগতিতে। এতে যাত্রীরা যেমন বিরক্ত হচ্ছে, তেমন সময়ও লাগছে বেশি। এলাকাবসী দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও  ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম জানান, পোরশা উপজেলা সদরের এই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে বলে বোঝানো যাবে না। তবে রাস্তাটির ব্যাপারে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির রাস্তাটি সংস্কার হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, তাঁরা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে প্রকল্প নিয়েছেন। রাস্তাটি আগামী এক মাসের মধ্যে মেরামত করা হবে। তিনি আরো জানান, খাদ্যমন্ত্রী  সাধনচন্দ্র মজুমদারের সঙ্গে আলোচনা হয়েছে। পোরশা থেকে মহাদেবপুর পর্যন্ত সড়কটিও এ বছরের মধ্যেই সংস্কার করা হবে।
সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status