ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে হাম পরিস্থিতি: চলতি বছরে ভর্তি ৮১৬, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 3:56 PM

গাজীপুরে হাম পরিস্থিতি: চলতি বছরে ভর্তি ৮১৬, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৭

গাজীপুরে হাম পরিস্থিতি: চলতি বছরে ভর্তি ৮১৬, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৭

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত মোট ৮১৬ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৭ জন এবং মারা গেছেন ২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী। এদের মধ্যে ১৭ জন শিশু ও ১ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে হাসপাতালটিতে মোট ৫৭ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status