|
হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
|
![]() হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, ঘটনা কী? শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ঠ্যাং (পা) এ নজর লাগছে। এর কয়েক ঘণ্টা পর বিকেলে আরও একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ওই ভিডিওতে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসে আছেন তিনি। ভিডিওটির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, সেটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে। দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, এক পায়ে…. তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা কী ধরনের চিকিৎসা চলছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানাননি অভিনেত্রী। পরীমণির এমন ভিডিও প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ ধারণা করছেন, মজার ছলে পোস্ট করলেও তিনি আঘাতজনিত যন্ত্রণার মধ্যেই রয়েছেন। আবার অনেকে মনে করছেন, ভিডিও দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পরীমণির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
