|
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে হত্যার প্রধান আসামী শাহিন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে হত্যার প্রধান আসামী শাহিন গ্রেপ্তার দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। শুক্রবার তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে শাহিন মিয়াকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেডের মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত ১৭ মে রবিবার বিকেলে অটোরিকসা চালক মমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০টাকা চাঁদা দাবি করেন। এসময় মমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশা চালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালককে মাথায় আঘাত করে। এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ বুধবার ভোর সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অটোরিকশা চালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকান্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর গতকাল শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামী শাহিন মিয়াকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ওসি মো.গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশা চালক মুমিনুল হত্যকান্ডের ঘটনায় প্রধান আসামী শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
