|
গাজী নগরে প্রাকৃতিকভাবেই নদী ভাঙন হয়েছে: দাবি মনির হোসেন জুয়েলের
মোঃ আরিফুল ইসলাম,চাঁদপুর
|
![]() গাজী নগরে প্রাকৃতিকভাবেই নদী ভাঙন হয়েছে: দাবি মনির হোসেন জুয়েলের মঙ্গলবার ১৯ মে সকালে হাইমচরআয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির হোসেন জুয়েল বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অতীতেও তিনি একাধিক মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। গত ৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজী নগর নদীর পাড়ের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মনির হোসেন জুয়েল প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। যদি কেউ প্রকৃতপক্ষে বাঁধ কাটার বা ভাঙনের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও হয়রানির অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
