ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুষ্টিয়ায় কেজিতে লাইভ ওয়েটে গরু বিক্রি, মিলছে ঈদের আগ পর্যন্ত ফ্রি রাখার সুবিধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 12:48 PM

কুষ্টিয়ায় কেজিতে লাইভ ওয়েটে গরু বিক্রি, মিলছে ঈদের আগ পর্যন্ত ফ্রি রাখার সুবিধা

কুষ্টিয়ায় কেজিতে লাইভ ওয়েটে গরু বিক্রি, মিলছে ঈদের আগ পর্যন্ত ফ্রি রাখার সুবিধা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাট ছাড়াও ব্যক্তিমালিকানাধীন খামারগুলোতেও ক্রেতাদের ভিড় বাড়ছে। তেমনিই কুষ্টিয়ার একটি খামারে দেখা গেল ৫৫০ টাকা কেজি দরে লাইভ ওয়েটে গরু বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ঈদের আগের দিন পর্যন্ত বিনা খরচে গরু রাখার সুবিধাও দিচ্ছে খামার কর্তৃপক্ষ।

খামার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে খামারটিতে ১০০টি গরুর মধ্যে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে অবিক্রিত রয়েছে ১৩ থেকে ১৪টি। তাদের আশা, বাকি গরুগুলো খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে। এমনকি নিরাপত্তার বিষয়টিও দেখভাল করছে বলেও জানায় তারা।

অন্যদিকে, ক্রেতারা জানান, খামার থেকে গরু ক্রয় করার পাশাপাশি ঈদের আগ পর্যন্ত এখানে রাখার সুবিধা থাকায় তারা উপকৃত হচ্ছেন। এছাড়া গরুর হাটের তুলনায় এটি বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হওয়ায় বাড়তি সুবিধাও মিলছে।

প্রসঙ্গত, কুষ্টিয়াতে প্রায় ১৮ থেকে ১৯ হাজার প্রান্তিক পর্যায়সহ ছোট-বড় খামারি রয়েছে। জেলার বিভিন্ন পশুর হাটগুলোতে পশু নিয়ে গিয়ে বিক্রি করছেন। আবার অনেকেই খামার থেকেই বিক্রিও করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status