ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
‘প্রেমের টানে’ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ধরা খেলেন তরুণী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:18 PM

‘প্রেমের টানে’ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ধরা খেলেন তরুণী

‘প্রেমের টানে’ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ধরা খেলেন তরুণী

সুনামগ‌ঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দি‌য়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি, যিনি বাংলাদেশে তার প্রেমিকের বাড়ি এসেছেন। গতকাল বুধবার দুপুরে মঞ্জুরা বেগম (২০) নামের ওই তরুণীকে আটক করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক মঞ্জুরা বেগম ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ নাজির আলম বলেন, গত পাঁচ বছর আগে একটি মামলার আসামি দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার (২৭) পালিয়ে ভারতের আসামে চলে যায়। সেখানে সাত্তারের সঙ্গে মঞ্জুরার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সাত্তার দেশে ফিরে এলেও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যোগাযোগ ছিল। এর কিছুদিন পর সাত্তার বাহরাইন চলে যায়।

সম্প্রতি মঞ্জুরার বিয়ের জন্য প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকলে তিনি সাত্তারকে বিষয়টি জানায়। সাত্তার মঞ্জুরাকে বাংলাদেশে বাড়িতে আসার ঠিকানা দেন। সে অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন মঞ্জুরা। পরে সাত্তারের ছোট ভাই ইমরান সীমান্ত এলাকা থেকে তাকে নিয়ে বাড়ি নিয়ে যান, বলেন ওসি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইল ফোনে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিনা পাসপোর্টে সীমান্ত দিয়ে প্রবেশ করার খবর পেয়ে বি‌জি‌বির এক‌টি দল মঞ্জুরাকে আটক করে।

বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া অবৈধভাবে প্রবেশ করায় বিজিবি মঞ্জুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানান মোহাম্মদ নাজির আলম।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status