ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সাভারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:15 PM

সাভারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সাভারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সবুজ পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দুই টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা ওই এলাকায় প্রায় ১ বছর যাবৎ ভাড়া থাকতো। নিহতের স্বামী পলাতক সবুজেরও বিস্তারিত পরিচয় জানাতে পারে নি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে গভীর রাতে আশুলিয়ার ওই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।  ঘটনার পর থেকে স্বামি সবুজ পলাতক রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  একই সাথে স্বামীর পরিচয় শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status