ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
আইএসকে সহযোগিতা করার অভিযোগ মার্কিন নাগরিকের বিরুদ্ধে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:23 PM

আইএসকে সহযোগিতা করার অভিযোগ মার্কিন নাগরিকের বিরুদ্ধে

আইএসকে সহযোগিতা করার অভিযোগ মার্কিন নাগরিকের বিরুদ্ধে

সিরিয়ায় তথাকথিত আইএসে যোগ দেয়ায় ওয়াশিংটনের কৌঁসুলিরা এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বুধবার বিচার বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর এএফপির।

অভিযোগপত্রে বলা হয়, লিরিম সাইলাজমানি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে আইএসকে সহযোগিতা করার ষড়যন্ত্র এবং তাদের সরঞ্জামাদি সরবরাহ করে।

আইএস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিচার বিভাগ আরও বলেছে, তিনি স্বঘোষিত খেলাফত থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

কসোভোতে জন্মগ্রহণ করা সাইলাজমানি ব্যাপারে দেয়া ওই বিবৃতিতে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি শেরউইন বলেন, এ বিবাদী একজন মার্কিন নাগরিক। তিনি দেশত্যাগ করে সিরিয়ায় গিয়ে আইএসআইএসে যোগ দেন।

তিনি আরও জানান, তার কর্মকাণ্ডের জন্য আমেরিকান আদালত কক্ষে তাকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বিবৃতিতে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সাইলাজমানিকে আটক করে।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status