ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে পাড়ি ফিরলো আয়ুব
শামসুজ্জোহা পলাশ
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:26 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে পাড়ি ফিরলো আয়ুব

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে পাড়ি ফিরলো আয়ুব

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওষুধ নিতে এসে আয়ুব আলী (৪৫) নামে এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে বাড়ি ফিরলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সে পাশ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলা আমবাড়িয়া গ্রামের গারেশ মন্ডলের ছেলে।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে, কাভার্ডভ্যানের মালিকপক্ষ মঙ্গলবার রাতেই নিহতের পরিবার ও নিকটতম আত্মীয় স্বজনদের সাথে রাতেই মোটা অংকের টাকার বিনিময়ে আপোষ মীমাংসা করেছে। ফলে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলমডাঙ্গা উপজেলা সংলগ্ন পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের থেকে বাইসাইকেল যোগে আলমডাঙ্গায় এসে ওষুধ কিনে বাড়ি ফিরার পথে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গার নওদাপাড়া নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা এএইচ খান অ্যান্ড কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট – ১৩-৫৪৫৩) তাকে সামনা সামনি চাপা দেয়।

এসময় পাথচারীরা ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে (আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষেণা করেন।

ওসি আরও জানান, এ দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলের একটু দুরে কাভার্ডভ্যানটি সড়কের উপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রাতে থানায় কোন মামলা হয়নি বলে নিশ্চিত করলেও আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status