ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাধার দুধের লিটার ৮ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 5:46 PM

গাধার দুধের লিটার ৮ হাজার টাকা

গাধার দুধের লিটার ৮ হাজার টাকা

আমাদের চারপাশের মানুষরা হঠাৎ করেই তুলনামূলক কাণ্ডজ্ঞানহীন কাজ করে বসে থাকে। তখন তাকে ‘গাধা’ বলে ডাকার প্রচলন আমাদের সমাজে রয়েছে। মূলত গাধা একটি প্রাণীর নাম এটি আমাদের সবারই জানা। তবে ‘কর্মে গাধা’ অবজ্ঞাসূচক হলেও গাধার দুধ খাওয়ার যে প্রচলন রয়েছে এটি আমাদের অনেকেরই অজানা।

তবে ‘গাধা’ শব্দের মতো এর দুধ কিন্তু সস্তা নয়! এক লিটার গাধার দুধ কিনতে ভালোই অর্থ খরচ করতে হয়। ভারতের বাজারে এক লিটার গাধার দুধের দাম প্রায় ৭ হাজার রুপি। বাংলা টাকায় ৮ হাজার টাকার বেশি।

নবজাতক ও শিশুদের জন্য এ প্রাণীর দুধ খুবই কার্যকর। তাইতো ভারতের অনেক রাজ্যেই এখন জনপ্রিয় গাধার দুধ। গুজরাটসহ ভারতের অনেক রাজ্যেই এখন গড়ে উঠছে গাধার খামার। বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার রুপিতে।

শুধু তাই নয়! ভারতের দক্ষিণাঞ্চলে ওষুধ হিসেবে গাধার দুধের অনেক চাহিদা রয়েছে। ওষুধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবেও গাধার দুধের চাহিদা তৈরি হচ্ছে। এমনকি আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশেও এই দুধের চাহিদা বাড়ছে।

মিশরের ইতিহাসেও বলা আছে, সৌন্দর্যের রাণী ক্লিওপেট্রা তার রূপ-লাবণ্য ধরে রাখার জন্য গাধার দুধ দিয়ে গোসল করতেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status