ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নভেম্বরে বাজারে আসছে চীনের ৪ টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 5:37 PM

নভেম্বরে বাজারে আসছে চীনের ৪ টিকা

নভেম্বরে বাজারে আসছে চীনের ৪ টিকা

করোনা প্রতিরোধে চীনে অন্তত চারটি টিকার ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতেই এগুলো বাজারে আসতে পারে।

গত সোমবার এ কথা জানিয়েছে চীনের রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ামক সংস্থা সিডিসি।

সংস্থা পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি টিকার মধ্যে তিনটিকে প্রথম সারির করোনা কর্মীদের উপর প্রয়োগ করা হয়েছে। টিকাগুলোর ফেজ- ৩ ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকঠাক চলছে।

সোমবার সিডিসি প্রধান গুজেন উ জানান, গত এপ্রিলে তিনি একটি পরীক্ষাধীন টিকা নিয়েছিলেন। তার শরীরে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়নি।

জানা গেছে, সিনোভ্যাক এবং রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোফার্ম তিনটি টিকা তৈরি করেছে। অপর টিকাটি তৈরি করেছে ক্যানসিনো বায়োলজিস। গত জুনে ক্যানসিনোর টিকাকে সেনাবাহিনীতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে প্রশাসন।

টিকার পাশাপাশি শ্বাসের মাধ্যমে গ্রহণ করা যায় এমন করোনার প্রতিষেধক তৈরির চেষ্টাও অব্যাহত। আর এ কাজে গবেষণা চালাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ।

স্থানীয় স্তরে তাদের প্রতিষেধক কার্যকর প্রমাণিত হলে এই প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। অক্সফোর্ড এবং ইম্পেরিয়ালের তৈরি টিকা ইঞ্জেকশনের পাশাপাশি নাকের ভিতরে স্প্রে করা হয়েছে।

গবেষকরা বলছেন, শ্বাসের মাধ্যমে এই টিকা অনেকে বেশি কার্যকর হচ্ছে। আজকাল

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status