ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
গাছায় কথিত দম্পতির কলহে যুবক নিহত, নারী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 2:13 PM

গাছায় কথিত দম্পতির কলহে যুবক নিহত, নারী আহত

গাছায় কথিত দম্পতির কলহে যুবক নিহত, নারী আহত

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় কথিত স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে ধারালো দেশিয় অস্ত্রাঘাতে বিল্লাল মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফরিদা বেগম (৩৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের ফকির মার্কেট এলাকার কাউন্সিলর রোডে শাহাবুদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মিয়া জামালপুরের ইসলামপুর থানার আজমতপুর এলাকার তুলু মিয়ার ছেলে। তিনি গাজীপুরের তারগাছ কুনিয়া এলাকায় মাসুদুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। আহত ফরিদা বেগম ভোলা জেলার রতনপুর থানার নবিপুর গ্রামের মৃত হোসেনের মেয়ে। তিনি ঘটনাস্থল শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদা বেগমের আগে একাধিকবার বিয়ে হয়েছিল এবং তাঁর সন্তান রয়েছে। প্রায় আট মাস আগে বিল্লাল মিয়ার সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা কথিত স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন ওই বাড়িতে।

সোমবার সকালে ভাড়া বাসায় দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে দুজনই আহত হন।

স্থানীয়দের ভাষ্য, আহত বিল্লালকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত অবস্থায় রেখে তারা চলে যায়। পরে হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

অন্যদিকে গুরুতর আহত ফরিদা বেগমকে স্থানীয় তাইরুননেছা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাছা থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, এক ব্যক্তির মরদেহ হাসপাতালে রেখে তাঁর সঙ্গে থাকা লোকজন চলে গেছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে নিহতের পকেটে থাকা কাগজপত্র ও মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাছা থানার এসআই মো. নাজিম উদ্দীন জানান, নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী জানান, নারায়ণগঞ্জ থেকে পরিচয়ের সূত্র ধরে প্রায় আট মাস ধরে বিল্লাল ও ফরিদার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। ফরিদা বিল্লালের সঙ্গে দেখা করতে এলে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ কী, কীভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status