ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সোমবার আন্দোলনের ডাক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 2:22 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সোমবার আন্দোলনের ডাক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সোমবার আন্দোলনের ডাক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (২০২৩ সেশন) শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে আগামী সোমবার (৯ নভেম্বর) আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ওই দিন সকাল ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—পুনর্মূল্যায়নের ফল দ্রুত প্রকাশ, উত্তরপত্র নিরপেক্ষ ও যথাযথভাবে পুনর্মূল্যায়ন নিশ্চিত করা এবং পুনর্মূল্যায়নের পরও অজ্ঞ নম্বরের ব্যবধানে অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি বিবেচনা করা।

এ ছাড়া মাত্র এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ও মানবিক সমাধানের উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, প্রিলিমিনারি টু মাস্টার্স (২০২৩ সেশন) শিক্ষার্থীদের ন্যায্য দাবি, স্বচ্ছ মূল্যায়ন ও মানবিক সমাধানের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবেন। তাদের আহ্বানে সোমবার সকাল ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status