ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মুখোশ পরে কলেজে ঢুকে হামলা-ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 5:48 PM

মুখোশ পরে কলেজে ঢুকে হামলা-ভাঙচুর

মুখোশ পরে কলেজে ঢুকে হামলা-ভাঙচুর

বরিশাল সরকারি বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশ পরা বহিরাগতরা। হামলায় তৃতীয় শ্রেণীর কমর্চারী মিজানুর রহমান বাচ্চু আহত হন।

তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার কারণ এখনো কেউ বলতে পারেননি। বাচ্চু ওই বিভাগে কম্পিউটার অপারেটর।

মিজানুর রহমান বাচ্চু জানান, মার্কশিট নেয়ার কথা বলে তাকে ফোনে কল দিয়ে কলেজের সমাজকল্যাণ বিভাগে ডেকে নেয়া হয়। সেখানে পৌঁছামাত্র পূর্ব থেকে অবস্থানকারী মাস্ক পরিহিত দুর্বৃত্তরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি আরো বলেন, তারা কুপিয়ে ও পিটিয়ে আমাকে রক্তাক্ত করে। এরপর হামলাকারীরা সমাজকল্যাণ বিভাগে শিক্ষকদের কক্ষে ঢুকে এলোপাথারী ভাঙচুর করে। তারা সিসি ক্যামেরার মনিটর, টেলিভিশন, টেলিফোন, সকল শিক্ষকদের টেবিলের গ্লাস ভাঙচুর এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করে। পরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণকারী কম্পিউটার সিপিইউ নিয়ে চলে যায়।

এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানাতে পারেননি। এ ঘটনায় তিনি তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

তিনি আরো জানান, করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও নম্বর ফর্দ দেয়ার জন্য সকল বিভাগের অফিস খোলা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ কতৃপক্ষ। হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status