ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
‎ব্রহ্মপুত্র নদ দখল ও বালু লুটপাট বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 7 November, 2026, 1:58 PM

‎ব্রহ্মপুত্র নদ দখল ও বালু লুটপাট বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

‎ব্রহ্মপুত্র নদ দখল ও বালু লুটপাট বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ দখল, অবৈধ খনন ও বালু লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মঞ্চ।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির সদস্যরা অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ এবং অবৈধভাবে নদ খননের কার্যক্রম নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদ রক্ষার নামে চলমান বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা এবং খননকাজে ব্যয় হওয়া অর্থের হিসাব নিয়েও প্রশ্ন তোলেন তারা।
‎
‎এ সময় ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ ও অবৈধ খনন কোনোভাবেই পরিবেশ সংরক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নদী রক্ষার নামে এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
‎
‎মানববন্ধন থেকে ব্রহ্মপুত্র নদ দখলমুক্ত করা, অবৈধ বালু উত্তোলন ও লুটপাট বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
‎
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status