ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:25 PM

রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩

রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩

রাজশাহীতে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের আলাদা তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।

গ্রেফতার তিনজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুণ্টিঘর এলাকার আবদুস সাত্তার (৪০), পুঠিয়ার জামিরা বেলপুকুর এলাকার মিজানুর রহমান (৩৫) এবং নগরীর মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার আকবর আলী (৪২)।

র‌্যাব-৫ এর রাজশাহীর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আকবর আলীকে আটক করা হয়। এর আগে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোদাগাড়ীর ফরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ আবদুস সাত্তারকে আটক করা হয়।

এছাড়া অপর একটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমানকে আটক করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার জয়পুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, মাদকদ্রব্যসহ এই তিনজনকে আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status