ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 7:53 PM

স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে

স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে

ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন ও প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. মিজানুর রহমান। তিনি সদরপুর উপজেলার সতেররশি গ্রামের মৃত মুনছের আলী বেপারীর ছেলে।

সোমবার (১৩ জুলাই) রাতে সদরপুর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ওই শিক্ষককে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন শিক্ষক মিজানুর রহমান। এরপর প্রতারণার ফাঁদে ফেলে সদরপুর উপজেলার পরিত্যক্ত ভবনে একটি নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকার একটি প্রভাবশালী মহল ওই ছাত্রীর বাবাকে আপস মীমাংসা করতে চাপ দেন। ভয়ভীতি উপেক্ষা করে বিচার পেতে ওই ছাত্রীর বাবা নিজেই বাদী হয়ে সদরপুর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status