ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ৯ লাখ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 7:51 PM

বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ৯ লাখ

বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ৯ লাখ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিদফতরের তদারকিমূলক অভিযান

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিদফতরের তদারকিমূলক অভিযান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে তদারকিমূলক অভিযানে সারাদেশে ১৫২টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সারাদেশে আজ ১০৭টি পাইকারি ও খুচরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা ক‌রে ১৫২টি প্রতিষ্ঠানকে এ  জরিমানা করা হয়। বাজার তদারকির সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য ও ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যও ওষুধ বিক্রি করাসহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্য মূল্যের ৩১টি ট্রাকসেল তদারকি করা হয়।

আবদুল জব্বার মণ্ডল জানান, রাজধানীর বিভিন্ন বাজারে তিনি নিজেসহ এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে ৫৭ জন কর্মকর্তা বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status