ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এসে গেল ‘লাভ স্প্রে’, পুরুষরা গায়ে মাখলেই আকৃষ্ট হবেন যে কোনও মহিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 8:15 PM

এসে গেল ‘লাভ স্প্রে’, পুরুষরা গায়ে মাখলেই আকৃষ্ট হবেন যে কোনও মহিলা

এসে গেল ‘লাভ স্প্রে’, পুরুষরা গায়ে মাখলেই আকৃষ্ট হবেন যে কোনও মহিলা

কাঙ্ক্ষিত মহিলাকে কাছে পাওয়ার জন্য পুরুষদের হাজারো কসরত করার দিন শেষ। এ বার থেকে সামান্য একটা স্প্রে গায়ে মেখেই পুরুষরা যে কোনও মহিলাকে বশ করতে পারবেন। অন্তত এমনটাই দাবি জার্মানির বন ইউনিভার্সিটির গবেষকদের। 

 
বন ইউনিভার্সিটির গবেষকরা ‘লাভ স্প্রে’ নামের একটি বিশেষ সুগন্ধী স্প্রে আবিষ্কার করেছেন, যেটি যে পুরুষ গায়ে মাখবেন, তাঁর প্রতি শারীরিক ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বেন তাঁর আশেপাশে থাকা মহিলারা। 


কেন, কী এমন রয়েছে এই স্প্রে-তে? বিজ্ঞানীরা বলছেন, এই বিশেষ সুগন্ধী তৈরি করা হয়েছে অক্সিটোসিন হরমোনের সিন্থেটিক নির্যাস দিয়ে। এই অক্সিটোসিন হরমোনই মানবশরীরে প্রেম ও কামের জন্ম দেয়। ফলে বিজ্ঞানীরা এই হরমোনকে কাজে লাগিয়েই তৈরি করেছেন একটি বিশেষ কৃত্রিম রাসায়নিক, যার নাম দেওয়া হয়েছে সিনটোসিন। এই রাসায়নিকই নাকি পুরুষদের প্রতি মহিলাদের আকর্ষণ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।


গবেষকরা বলছেন, এই সুগন্ধী এক জন পুরুষ মাখলে, সেই গন্ধ যে সমস্ত মহিলার নাকে পৌঁছবে, তাঁরা ওই পুরুষের প্রতি মানসিক ও শারীরিক আকর্ষণ অনুভব করবেন। 


কিন্তু এই সুগন্ধীর সাফল্যের সম্ভাবনা কতখানি? অর্থাৎ যে কোনও পুরুষ শুধুমাত্র এই লাভ স্প্রে-র সাহায্যে কি জয় করতে পারবেন যে কোনও মহিলার মন? গবেষকরা বলছেন, ঠিক তা নয়। তবে এই স্প্রে-র সুগন্ধ কোনও মহিলার নাকে পৌঁছলে, যে পুরুষের শরীর থেকে এই সুগন্ধ আসছে, তাঁর প্রতি কিছুটা হলেও দুর্বলতা অনুভব করবেন তিনি। 



গবেষকরা জানাচ্ছেন, লাভ স্প্রে-র কার্যকারিতা পরীক্ষা করার জন্য ২০ থেকে ২৯ বছর বয়সি ৪৬ জন মহিলাকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। প্রথমে ১০ জন পুরুষকে ওই মহিলাদের সঙ্গে আলাপ করানো হয়। তার পর ওই সমস্ত পুরুষদের কাকে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে মহিলাদের, তা ১ থেকে ১০-এর মধ্যে নম্বর দিয়ে জানাতে বলা হয়। এর পর লাভ স্প্রে মাখা অবস্থায় ওই পুরুষদেরই সঙ্গে পুনরায় কথাবার্তা বলেন মহিলারা। তার পর আবার নম্বরের মাধ্যমে ওই পুরুষদের সম্পর্কে মহিলাদের আকর্ষণের মাত্রা জানতে চাওয়া হলে দেখা যায়, গড়ে প্রতি পুরুষকে ১৫ শতাংশ বেশি আকর্ষণীয় মনে করছেন মহিলারা। 


শুধু কি পুরুষদের জন্যই কাজ করবে এই স্প্রে, নাকি মহিলারাও লাভ স্প্রে-র সাহায্যে জিতে নিতে পারবেন নিজের প্রিয় পুরুষের হৃদয়? বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বক্তব্য, প্রাথমিক ভাবে পুরুষদের ব্যবহারের কথা ভেবেই বানানো হয়েছে এই স্প্রে। ভবিষ্যতে মহিলাদের ব্যবহার্য সংস্করণও প্রকাশ পেতে পারে স্প্রে-টির। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status