ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দীঘিনালা জোনের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Sunday, 21 June, 2026, 9:13 PM

দীঘিনালা জোনের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

দীঘিনালা জোনের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে দীঘিনালা জোনের উদ্যোগ ও তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রাথমিকভাবে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।

সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সেলাই ও পোশাক তৈরির বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন,দক্ষতা উন্নয়নই আত্মনির্ভরশীলতার অন্যতম চাবিকাঠি। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু একটি কারিগরি শিক্ষা অর্জন করবেন না, বরং নিজেদের জন্য নতুন কর্মসংস্থানের পথও তৈরি করতে পারবেন। আমরা চাই এই প্রশিক্ষণ তাদের পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন,দীঘিনালা জোন সবসময় জনকল্যাণমূলক ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বিশেষ করে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status