ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর লাশ উদ্ধারের ঘটনায় রামগঞ্জে মানববন্ধন ও শোকর‌্যালি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 9:15 PM

৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর লাশ উদ্ধারের ঘটনায় রামগঞ্জে মানববন্ধন ও শোকর‌্যালি

৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর লাশ উদ্ধারের ঘটনায় রামগঞ্জে মানববন্ধন ও শোকর‌্যালি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির আবাসিক হলের ছাত্র মেহেদীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শোক র‌্যালি করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন তারা। 

আজ শনিবার সকালে উপজেলার সোনাপুর-রামগঞ্জ পুলিশ বক্স চৌরাস্তাসহ প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা প্রায় ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান। অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবাসিক হলে থাকা অবস্থায় মেহেদীর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়। 

উল্লেখ্য গত ১৬ জুন রাতে রামগঞ্জের ফরিদ আহমেদ ভুইয়া একাডেমি আবাসিক হলের ছাত্র অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় ১৮ জুন রাতে নিহতের পিতা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় ৭ জন শিক্ষার্থী ও অধ্যক্ষসহ ৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৯/০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

খবর পেয়ে মানববন্ধন স্থলে ছুটে আসেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান আপনারা সবাই ন্যায় বিচার চাইতে এসেছেন। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। তদন্ত চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা প্রকৃত ঘটনা উৎঘাটনে কাজ করে যাচ্ছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আমরা ইতোমধ্যে বেশ কিছু শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে কথা বলেছি। কিছু তথ্য পেয়েছি। আশা করছি শীঘ্রই একটা সমাধানে আসতে পারবো। তাছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পুলিশের বেশ কিছু কাজ আরও দৃশ্যমান হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status