ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
করোনার দুর্বল হওয়ার প্রমাণ নেই: ডব্লিউএইচও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 8:15 PM

করোনার দুর্বল হওয়ার প্রমাণ নেই: ডব্লিউএইচও

করোনার দুর্বল হওয়ার প্রমাণ নেই: ডব্লিউএইচও

করোনার আতঙ্কের মধ্যেই সুখবর দিয়েছিলেন ইতালির এক চিকিৎসক। তিনি দাবি করে বলেন, করোনা আগের মতো আর শক্তিশালী নেই। দিন দিন এ ভাইরাস শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে।

৩১ মে আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির ওই প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।

মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এ চিকিৎসক বলেছিলেন, এক বা দু'মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এ ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এ ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

কিন্তু তার এ বক্তেব্যের পর সোমবার পাল্টা ব্যাখ্যা দিয়েছে ডব্লিউএইচও। এই সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, জাংরিলোর বক্তব্যের কোনও বিজ্ঞানভিত্তিক জোরালো প্রমাণ নেই। ৩৫ হাজারেরও বেশি ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status