ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেলে গোপনে ঈদপোশাক বিক্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 2:59 PM

আবাসিক হোটেলে গোপনে ঈদপোশাক বিক্রি

আবাসিক হোটেলে গোপনে ঈদপোশাক বিক্রি

অভিনব কৌশলে কাপড় বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ে হোটেল প্রাইমের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের হোটেল প্রাইমে অভিযান চালিয়ে সত্যতার প্রমাণ পাওয়ায় মালিককে জরিমানা করা হয়।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলায় শপিংমল বন্ধ ঘোষণা করা হলেও সকাল থেকে শহরের চৌরাস্তা মার্কেট এলাকায় ন্যাশনাল ব্যাংক ভবনের ৩য় তলায় অভিনব কায়দায় হোটেল প্রাইম নামক আবাসিক হোটেলের ভেতর কাপড়ের দোকান খোলা হয়। তৈরি করা কাপড়, শার্ট, প্যান্ট গোপনে বিক্রি করছিলেন তারা।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে দেখা যায়, শপিং মলের মতো সেখানে ঈদ পোশাক বিক্রি করা হচ্ছে গ্রাহকদের কাছে। এছাড়া ব্যবসায়ী নিজেও মৌখিকভাবে প্রচারণা চালিয়ে কাপড় কেনার জন্য আবাসিক হোটেলে আসতে বলছেন গ্রাহকদের।

গত ১৮ তারিখের পর থেকে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় বিক্রি করা হচ্ছিল। কাপড় ব্যবসা ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে হোটেল প্রাইমের মালিক আব্দুস সালামকে ২০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন।

পরে কাপড় ও তৈরি পোশাকের রাখা রুমগুলোকে তালাবন্ধ করার নির্দেশ দেয়া হয়। এসময় সদর থানার ওসি মো. তানভিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সকলকে সচেতন করছি। পাশাপাশি সরকারি নিয়ম মানতে অনুরোধ করছি। তারপরেও কিছু ব্যক্তি আইন অমান্য করে তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন। তাই ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status