ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকারের জরিমানা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 4:44 PM

চাঁদপুরে গবাদি পশুর ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরে গবাদি পশুর ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকারের জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অভিযানে গবাদি পশুর ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন 

 বুধবার ১ জুলাই  চাঁদপুরের মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেইট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এ পি এগ্রোভেট কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটি প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত উৎপাদন হতে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে প্রাণী সম্পদ অধিদপ্তর, চাঁদপুর জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status