ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দিনদিন অর্থনৈতিক মন্দা বেড়েই চলেছে সুইডেনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 3:02 PM

দিনদিন অর্থনৈতিক মন্দা বেড়েই চলেছে সুইডেনে

দিনদিন অর্থনৈতিক মন্দা বেড়েই চলেছে সুইডেনে

কোভিড নাইন্টিন মোকাবিলায় সুইডেনে লকডাউন জারি না হলেও, দিনদিন অর্থনৈতিক মন্দা বেড়েই চলেছে। বাংলাদেশি মালিকানাধীন বহু রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে। চাকরি হারাচ্ছেন অনেক বাংলাদেশি। এখন পর্যন্ত দেশটিতে করোনায় ৮ বাংলাদেশিসহ ৩ হাজার ৮৭১ জনের মৃত্যু হয়েছে।

লকডাউন না করলেও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় অর্থনৈতিক মন্দা বাড়ছে সুইডেনে। দেশটিতে প্রায় ২০০ বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। অন্যান্য ব্যবসার পাশাপাশি মারাত্মক ক্ষতির সম্মুখীন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও।

সুইডেনে অতি প্রয়োজন ছাড়া সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ১৫ জুনের পরিবর্তে ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

লকডাউন না করেও অর্থনীতিকে সচল রাখতে হিমশিম খাচ্ছে সুইডেন। তবে করোনামুক্ত পৃথিবীতে আবারও অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status