ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মাস্ক-স্যানিটাইজারের আড়ালে মাদক পাচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 3:04 PM

মাস্ক-স্যানিটাইজারের আড়ালে মাদক পাচার

মাস্ক-স্যানিটাইজারের আড়ালে মাদক পাচার

মহামারী করোনা ভাইরাসের সময়েও সুযোগ নিচ্ছে মাদক পাচারকারীরা। অতি জরুরি সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্কের আড়ালে পাচার হচ্ছে মেথামফেটামিন বা মেথের মতো মাদক।

মে মাসের শুরুতে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের (এবিএফ) সদস্যরা করোনায় জন্য ব্যবহৃত অতিপ্রয়োজনীয় কিছু সামগ্রীর মাঝে লুকানো দুই কেজি মেথ খুঁজে পান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএফ কর্মকর্তা জন ফ্লেমিং বলেন, মাদক পাচারের জন্য অপরাধীরা দেশের যে কোনো স্থানে যাবে। অবাক হওয়া কিছু নয় যে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মতো অতি দরকারি সামগ্রীকে তারা এ কাজ ব্যবহার করবে।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বেশ কয়েকবার বড় আকারের মাদকের চালান আটক করে, যার আর্থিক মূল্য স্থানীয় মুদ্রায় বিলিয়ন ডলারের বেশি। এই সব চালানে মাদক লুকাতে বোতলকৃত নানা সামগ্রী থেকে তুষার গ্লোভস কোনটাই বাদ দেন না অপরাধীরা। গত বছর থাইল্যান্ড থেকে আসা স্টোরিও স্পিকার থেকে ৮২ কোটি ডলার মূল্যের মেথ উদ্ধারের পর চারদিকে হইচই পড়ে যায়। সূত্র: সিএনএন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status