|
আল-আরাফাহ ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান
নতুন সময় প্রতিবেদক
|
![]() আল-আরাফাহ ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ঢাকা ও বরিশালের পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস এবং ডিজিটাল যোগাযোগ খাতে মাসুম মিজানের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুখ্যাতি রয়েছে। শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল ও সরকারি বরিশাল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং আধুনিক বিপণন কৌশল বাস্তবায়নে দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব প্রদান করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
‘বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে,ওষুধ কেনার টাকাও নেই’—একদিনে অসহায় মানুষের কান্না শুনলেন চট্টগ্রামের ডিসি
নাঙ্গলকোটে আব্দুল কাদের'র খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ
