হাসপাতালে বান্ধবীর জন্মদিন পালন, ৬ জন করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2020, 12:57 PM
হাসপাতালে বান্ধবীর জন্মদিন পালন, ৬ জন করোনায় আক্রান্ত
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা জেনারেল হাসপাতালে বান্ধবীর জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের মধ্যে ৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ছেন।
জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্টে ৩৮ জনের মধ্যে ছয়জনের পজিটিভ আসে। বাকিদের রিপোর্টে নেগেটিভ আসে।
বুধবার (২২ এপ্রিল) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ১২ এপ্রিল আক্রান্তরা তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা পজিটিভ ধরা পরে। পরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়।
ডা. বুলবুল আহম্মদ বলেন, আক্রান্তদের ইতিহাস খোঁজা হচ্ছে। এছাড়া জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।