ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 12:52 PM

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২২ এপ্রিল) রাতে একটি সংবাদ মাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার চিকিৎসা সব হাসপাতালে হবে। এখানে ধনী-গরিব, সাধারণ-ভিআইপি বলে কিছু নেই।

জাহিদ মালেক বলেন, আমরা যেসব হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার ব্যবস্থা করেছি সবার চিকিৎসা সেখানেই হবে। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা কোনো মন্ত্রী, এমপি বা কোনো শিল্পপতির জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করার কথা বলিনি। এরপরও বিষয়টি নিয়ে যদি কেউ কিছু বলে থাকেন তাহলে তিনি তার নিজ দায়িত্বে বলেছেন। এটা মন্ত্রণালয়ের অবস্থান নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা কোভিড-১৯ আক্রান্ত হলে তাদের চিকিৎসা আলাদা দেওয়ার একটা প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে অনুরোধ করেছিল, বিদেশি কেউ আক্রান্ত হলে কোথায় চিকিৎসা করাবে, তাদের জন্য আলাদা একটা হাসপাতালে ব্যবস্থা করা যায় কি না। তাদের একটা ডিমান্ড ছিল। এজন্য আমরা প্রাথমিকভাবে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কথা বলেছিলাম। হাসপাতালটি নতুন, পরিচ্ছন্ন আছে। এখনও সেভাবে ব্যবহার করা হয়নি। এজন্য তাদের দেখানো হয়েছে। সেখানে সব কিছু ঠিকঠাক করে অন্যান্য রোগীর পাশাপাশি বিদেশিরাও চিকিৎসা নেবেন।

একজন কর্মকর্তা ‘ভুল তথ্য দেওয়ায়’ ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নিয়ে এই আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।

তিনি বলেন, যে কর্মকর্তা ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে বলেছেন তিনি স্বাস্থ্যসেবা বিভাগের নয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগের। তিনি বিষয়টি জানেন না, এ বিষয়ে বলার জন্য অথোরাইজড তিনি নন।

হাবিবুর রহমান খান বলেন, ডিপ্লোম্যাটরা ফরেন মিনিস্ট্রির কাছে জানতে চেয়েছিল, তারা যদি অসুস্থ্ হয়ে পড়েন তাহলে কোথায় যাবেন। আমরা চাচ্ছিলাম যে, কূটনীতিকরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ঢাকা শহরের নানা হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটি হাসপাতালে চিকিৎসা নিক। এ কারণেই গ্যাস্ট্রোলিভারের কথা বলা হয়েছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status