ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
করোনা থেকে মুক্তি পেতে দুপুরে দোয়া করবেন আল্লামা শফী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:44 AM

করোনা থেকে মুক্তি পেতে দুপুরে দোয়া করবেন আল্লামা শফী

করোনা থেকে মুক্তি পেতে দুপুরে দোয়া করবেন আল্লামা শফী

করোনাভাইরাসসহ সব রকমের গজব ও রোগ থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় নিজের কার্যালয় থেকে তিনি অনলাইনে মোনাজাত পরিচালনা করবেন।

ফেসবুকে হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল পেজ (দারুল উলুম হাটহাজারী) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা থেকে মুক্তি পেতে আজ সকাল থেকে খতমে সুরা ইয়াসিন, সুরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দানসদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজত আমির।

এ ছাড়া দেশ ও জাতি তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহতায়ালার কাছে অনুষ্ঠিতব্য এ বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভে যুক্ত থাকার মাধ্যমে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status