ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি মৃত্যু হতে পারে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:49 AM
সর্বশেষ আপডেট: Monday, 30 March, 2020, 11:52 AM

করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি মৃত্যু হতে পারে: ট্রাম্প

করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি মৃত্যু হতে পারে: ট্রাম্প

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। খবর সিএনএন ও গার্ড়িয়ানের

তিনি বলেন, মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে।

এর আগে রোববার সকালে সিএনএন এর টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ এ ‍যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফৌসি মন্তব্য করেছিলেন যে, করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ডা. অ্যান্টনি ফৌসির এই মন্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে ট্রাম্প তা স্বীকার করে নেন।

সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার নিয়ম এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণাও দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, কোভিড-১৯ এর কারণে সম্ভাব্য মৃত্যু নিয়ে তিনি সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণা পেয়েছেন।  ডা. অ্যান্টনি ফৌসির এক লাখ মৃত্যুর ধারণা সঠিক ও যুক্তিযুক্ত।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যদি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মৃত্যুর সংখ্যা ২০ লাখও হতে পারে।

উল্লেখ্য, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দুই হাজার ৫০৯ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ২৫ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status