ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
এবার কুকরের পর বিড়ালের শরীরেও করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:54 AM

এবার কুকরের পর বিড়ালের শরীরেও করোনা

এবার কুকরের পর বিড়ালের শরীরেও করোনা

হংকংয়ে দুটি কুকুরের শরীরে করোনা সংক্রমণের কথা আগেই জানা গেছে। এবার বেলজিয়ামে এক বিড়ালের দেহেও তা শনাক্ত হলো। মানবজাতির এই শত্রু এখন বিভিন্ন প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে।

বেলজিয়ামের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দেশটিতে করোনায় আক্রান্ত এক ব্যক্তির কাছ থেকে তার পোষা বিড়ালের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। মানুষের শরীর থেকে পোষা প্রাণীতে এ ধরনের সংক্রমণের ঘটনা হংকংয়ের দুটি কুকুরের বেলায়ও ঘটেছে। তবে মানুষ থেকে প্রাণীতে সংক্রমণের হার খুবই কম। খবর দ্য হাফিংটন পোস্টের।

বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস হেলথের ভাইরোলজিস্ট স্টিভেন ভ্যান গুচট বলেন, সম্প্রতি ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে একটি বিড়ালে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। বিড়ালটি তার মালিকের কাছেই থাকত। এটির দেহে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহ আগে তার মালিকের করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status