ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মার্কিন জনগণ জীবন দিয়ে ট্রাম্পের উদাসীনতার মূল্য দিচ্ছেন: ন্যান্সি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:42 AM

মার্কিন জনগণ জীবন দিয়ে ট্রাম্পের উদাসীনতার মূল্য দিচ্ছেন: ন্যান্সি

মার্কিন জনগণ জীবন দিয়ে ট্রাম্পের উদাসীনতার মূল্য দিচ্ছেন: ন্যান্সি

মাকিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

আমেরিকায় করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার পরও ট্রাম্প বিষয়টি নিয়ে অবহেলা করায় এ মহামারীতে এখানে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। মার্কিন জনগণ জীবন দিয়ে ট্রাম্পের এ উদাসীনতার মাসুল দিচ্ছেন। খবর সিএনএনের।

ওয়াশিংটনে রোববার এক বক্তৃতায় ন্যান্সি পেলোসি এসব কথা বলেন। ন্যান্সি আরও বলেন, আমেরিকায় করোনাভাইরাস শনাক্তকরণে যত ব্যাপক আকারে পরীক্ষা করা দরকার তা করা হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনাভাইারাসের প্রাদুর্ভাব এবং মৃতের সংখ্যার দিক দিয়ে অচিরেই আমেরিকা অন্য সব দেশকে ছাড়িয়ে যাবে।

এখনো ব্যাপকভাবে মারা পড়া এলাকাগুলোতে ট্রাম্প প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে না বলেও ন্যান্সি অভিযোগ করেন।

আমেরিকায় রোববার পর্যন্ত এক লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে দুই হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status